আড়াইহাজারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:০৭
আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে রত্মা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
 
সোমবার সকালে পরিবারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করে।
 
রত্মা ওই গ্রামের হাজী সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া আ. রশিদের মেয়ে বলে পুলিশ জানিয়েছে। গোপালদী ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ হাসান জানান, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/আরকেজি