আড়াইহাজারের পৃথক স্থানে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে।
তারা হলেন- গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের মৃত নাজির মোল্লার ছেলে ডালিম মোল্লা (৩৫), একই গ্রামের মৃত তাইজুদ্দীনের ছেলে এমদাদুল (৫৫) এবং রূপগঞ্জের হোরগাঁও এলাকার লতিফের ছেলে ওছমান (৩০)। তাদের যথাক্রমে উপজেলার দাইরাদী ও বালিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
