গতকাল রবিবার সকালে বগুড়ার আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন এক যুবক গ্যাসবড়ি সেবন করে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
জানা যায়, উপজেলা নশরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের বজলুর রশিদের মানসিক ভারসাম্যহীন ছেলে মামুনুর রশিদ (৩২) রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর তাকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌওতা এলাকায় তাকে গ্যাসবড়ি সেবন অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়।
তারা দ্রুত মামুনুরকে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
