আজ যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো কাছের মানুষদের নিয়েই সময় কাটাতেন। স্বামী সন্তানদের নিয়ে ছোটখাটো একটা পার্টি করতেন। কিন্তু মানুষটাই যে আর নেই! তবে আজও তার উপস্থিতি একইভাবে অনুভব করেন স্বামী ও তার মেয়েরা। তাই শ্রীদেবীর জন্মদিনে তাকে স্মরণ করছে পরিবার।
মায়ের ৫৫তম জন্মদিনে তাকে বেশি করে মিস করছেন মেয়ে জাহ্নবী। মায়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
IMG0
স্বামী বনি কাপুরও জানালেন নিজের মনের কথা। বললেন, কিংবদন্তিদের মৃত্যু হয় না। শ্রী সবসময় আমাদের সঙ্গে রয়েছে। এমন কোনও মুহূর্ত নেই আমরা ওকে মিস করি না।
গত ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু সেখান হোটেলে মিলল তার নিথর দেহ।
ইত্তেফাক/জেডএইচ
