ট্রাফিক সপ্তাহের ৮ম দিন: ৯১৪৭ মামলা ও ৬০,১৭,৩৯০ টাকা জরিমানা

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:১১
রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। চলমান এই ট্রাফিক সপ্তাহের ৮ম দিনে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯১৪৭টি মামলা ও ৬০,১৭,৩৯০ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১০৮৬টি গাড়ি ডাম্পিং ও  রেকার করা হয়। 
 
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য এ মামলা করা হয়। এ সময় ট্রাফিক নিয়ম ভাঙার কারণে গাড়ি চালকের বিরুদ্ধে ১৯৯৬টি মামলা করা হয়।
 
রবিবার ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগ পরিচালিত এই ‘ট্রাফিক সপ্তাহ’ আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে।
 
ইত্তেফাক/এমআই