জেমস বন্ড হওয়ার দৌড়ে ইড্রিস এলবা

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৩৬
জেমস বন্ড চরিত্র থেকে ড্যানিয়েল ক্রেইগ অবসর নেয়ার পর আলোচনা উঠে শক্তিশালী এ চরিত্রে কাকে দেখা যাবে? কোটি টাকা মূল্যের এ প্রশ্ন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তার সমাধান শুনা যাচ্ছে। 
 
ব্রিটিশ হলিউড স্টার ইড্রিস এলবা নাকি পরবর্তী জেমস বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। জেমস বন্ড ছবিগুলির প্রযোজক বারবারা ব্রোক্কলির বলেন, এখন সময় চলে এসেছে। বন্ডের রোলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের অভিনয় করার সময়টা এক্কেবারে দোরগোড়ায়।
 
জর্জ ক্লুনি সংবাদ মাধ্যম ভ্যারাইটিকে বলেছিলেন, আমার মনে হয় পরবর্তী জেমস বন্ড ইড্রিস এলবার হওয়া উচিৎ। কারণ ইড্রিস বন্ড হলে সেটা একটা বিশ্ব সিনেমার ইতিহাসে বিরাট বড় একটা পদক্ষেপ নেওয়া হবে।
 
টিভি সিরিজ, ওয়েব সিরিজ আর একাধিক ছবিতে অভিনয় করেছেন ইড্রিস। ‘থর’, ‘ঘোস্ট রাইডার’, ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি আওয়ার’, ইত্যাদি একাধিক ছবিতে অভিনয় করেছেন।
 
ইত্তেফাক/জেডএইচ