নবাবগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৪১
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নান্নু মিয়া নামে এক বিএনপি নেতা গ্রেফতার হয়েছে। রবিবার রাত ১০টায় উপজেলার চুড়াইন বাজার থেকে নবাবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত নান্নু মিয়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং সে শ্রীনগর থানার বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও  নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজার বণিক সমিতির সভাপতি বলে জানা গেছে।
 
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নান্নু মিয়া ওয়ারেন্টের আসামি। তার নামে নবাবগঞ্জ থানায় একটি নাশকতা মামলা ছিলো। গত রবিবার রাতে পুলিশ তাকে উপজেলার চুড়াইন বাজার থেকে আটক করে সোমবার দুপুরে আদালতে পাঠায়।
 
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রবিবার রাত ৮টার দিকে উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজের উপরে টায়ারে আগুন জ্বালিয়ে অজ্ঞাত লোক পালিয়ে যায়। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলা নং-০৪।
 
ইত্তেফাক/নূহু