নান্দাইলে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৪২
সোমবার অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ নান্দাইল মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি। 
 
জানা যায়, নান্দাইল পৌর মহল্লা এলাকায় নান্দাইল-দেওয়ানগঞ্জ রাস্তার পার্শ্বে একটি মুরগির খামারের ভেতরে সকাল থেকে শুয়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। কাছে গিয়ে দেখে লোকটি মৃত। পথে স্থানীয়রা নান্দাইল থানায় খবর পাঠায়। পুলিশ লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
নান্দাইল থানার এসআই জালাল উদ্দিন বলেন, লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু