জাতির জনকের সমাধিতে আনোয়ার হোসেন মঞ্জুর শ্রদ্ধা

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৯:০৭
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। 
 
আজ সোমবার সন্ধ্যায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় পার্টি-জেপি ও এর অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
জেপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সালাউদ্দিন মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মো. রুহল আমিন এমপি, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহ-সাধারণ সম্পাদক আজাদ দোভাষ, যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি আলী আবদুল্লাহ টিংকু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজুসহ সংগঠনের ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সমাধীস্থলে পৌঁছলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহমদ হোসেন মীর্জা, গোপালগঞ্জ জেলা পরিষদ প্যানেল মেয়র ইমদাদুল হক বিশ্বাস, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক প্রমুখ তাকে স্বাগত জানান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই