সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৯:১০
সিরাজগঞ্জের কামারখন্দে ৮টি বিদ্যালয়ে প্রায় ২৫০০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেফসিস ফ্লাইওভার ও মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক আলাউদ্দীন খান।
 
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, জেফসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ সরকার, মফিজ উদ্দীন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, এনডিপি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার হাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ