উখিয়া থানা পুলিশের একটি দল ৩ বছরের সাজাপ্রাপ্ত রোহিঙ্গা এনায়েত উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে। সোমবার ভোর রাতে কুতুপালং ক্যাম্পের অদূরে একটি নির্জন স্থানে তৈরি করা ঝুপড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় সোমবার সকালে এনায়েতকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এনায়েত কুতুপালং আনরেজিস্টার্ড ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে।
উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক দিদারুল আলম জানান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন ক্যাম্পে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। রোহিঙ্গার ভিড়ে অদৃশ্য হয়ে যাওয়ার কারনে তাকে ধরা সম্ভব হয়নি।
উখিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হলে ওই রোহিঙ্গা জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করে। আদালত তার অনুপস্থিতিতে ৩ বছরের সাজা কার্যকর করেন।
ইত্তেফাক/নূহু
