গোদাগাড়ীতে সোমবার বিকালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইটি গরু ও এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দিগরাম ঘুন্টি এলাকায় নাচোল থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক সোমবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইটি গরুসহ এক যুবক মারা যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, নাচোল থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক হাটে গরু বিক্রয়ের জন্য চট্টগ্রামের উদ্দেশ্য যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/আরকেজি
