আলমডাঙ্গায় বিদ্যুতের তার চুরি

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:১১
আলমডাঙ্গার নতিডাঙ্গা মাঠের ভেতর থেকে পল্লী বিদ্যুতের ৫৪০০ ফিট তার চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য পাঁচ লাখ ১০ হাজার টাকা। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
 
আলমডাঙ্গা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন বলেন, তার চুরির সংবাদ পেয়ে আমরা এলাকা পরিদর্শন ও থানায় এফআইআর করছি।
 
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার কাটা এই দল একটি প্রশিক্ষিত চক্র। এদের সঙ্গে কোন সিলভার কোম্পানির যোগসাজস রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি