ইউটিউবে যে ভিডিও দিয়েই শেষ তা কিন্তু নয়, এখান থেকে আবার অনেকে উপার্জন করছেন। এই প্লাটফর্মকে নিজেদের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। হয়ে যাচ্ছেন ইউটিউব তারকা। তেমনই একজন লুইস বল। ব্রিটেনে সবচেয়ে বড় অনলাইন ভিডিও ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন।
১৯ বছরের এই তরুণ ইউটিউবারের মেকআপ সংক্রান্ত টিউটোরিয়াল এবং ছাত্র হিসেবে তার জীবনের প্রতিদিনকার ঘটনা নিয়ে ভিডিও ব্লগ বা ভ্ল তাকে ৩ লাখের বেশি অনুসারী এনে দিয়েছে। পাঁচ বছরের বেশি সময় ধরে এসব ভিডিও পোস্ট করে আসছেন লুইস বল।
তিনি বলেন, আমি ১৩ থেকে ১৯ বছরের প্রতিটি মুহূর্ত অনলাইনে প্রকাশ করেছি। আমি জানি অনেক মানুষই এই বিষয়টাকে ঘৃণা করে, কিন্তু আমি পেছনে ফিরে ১৪ বছর বয়সী আমাকে দেখতে ভালবাসি।
লুইসের ভিডিও যা সম্মিলিতভাবে ১৬ মিলিয়ন বার দেখা হয়েছে যেসব ভিডিওতে তার জামাকাপড় থেকে মেকআপ কিংবা ছুটিতে বেড়াতে যাওয়া সবকিছুই স্থান পায়। অনলাইনে সব ইউটিউবারদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হতে হয় বলে জানান এই ইউটিউবার। বিবিসি বাংলা
ইত্তেফাক/জেডএইচ
