ময়মনসিংহ বিভাগসহ ৪ জেলায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:৪৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে তথ্য অধিকার আইন তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহ বিভাগসহ ৪ জেলায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও চার জেলার জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
 
ভিডিও কনফারেন্সে আগামী সেপ্টেম্বরের মধ্যে ময়মনসিংহ বিভাগের চার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি তথ্য প্রদান ইউনিটের তথ্য প্রদানকারী কর্মকর্তা, আপিলকারী কর্মকর্তার নাম, তাদের অনলাইন এবং অফলাইনের প্রশিক্ষণ সমাপ্তকরণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দিষ্ট তারিখের মধ্যে তা সম্পন্ন করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
 
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন- তথ্য কমিশনার মর্তুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও নেপাল চন্দ্র সরকার এবং মন্ত্রীপরিষদ বিভাগ থেকে অতিরিক্ত সচিব সুলতান আহমেদ প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ অন্যান্য কর্মকর্তাগণ যোগ দেন।
 
ইত্তেফাক/বিএএফ