গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:৫০
নেপালে চলমান অনূর্ধ্ব-১৫ মেয়েদের সাফ ফুটবলে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংসূত্রে এ তথ্য জানা গেছে।
 
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি নেপাল। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছে তহুরা খাতুন, মারিয়া মান্দা ও সাজেদা খাতুন। ১৬ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।
 
ইত্তেফাক/আরএ