টেকনাফে শার্টারগান ও গুলি উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১১:১৫
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা বসতবাড়িতে অভিযান চালিয়ে বিদেশি শার্টারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা করেছে। 
 
জানা যায়, গত সোমবার রাত সোয়া ১১টার দিকে টেকনাফ-২ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাইট্যং পাড়ার মৃত আবুল হাশেমের পুত্র মো. আনোয়ার হোসেনের (৬০) বাড়িতে অভিযান চালায়। পরে ওই বাড়ি থেকে একটি সার্টারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক পালিয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি