সীতাকুণ্ডে মহাসড়কে একটি ক্যাভার্ডভ্যান উল্টে একজন পথচারী নিহতসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের চারাল কান্দি এলাকার পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামমুখী একটি ক্যাভার্ড নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের উপর উঠে আরেকটি ট্রাকের উপর পড়ে।এ সময় ক্যভার্ডভ্যানের নিচে চাপা পড়ে বাদল দাস (৪৫) নামে এক পথচারী নিহত হন। এছাড়াও বজলু রহমান (৫০) ও মানিক মিয়া (২৮) নামে দুইজন আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্যে কমপ্লেক্সে পাঠায়।
এ ব্যাপারে কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাভার্ডভ্যান চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএম
