জয়পুরহাটের কালাই উপজেলার বালাইট গ্রাম থেকে আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে সরকারের দেওয়া ৯৫ বস্তা ভিজিএফ চাল গুদাম ঘর থেকে জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে চাল রাখার অভিযোগে ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রীকে আটক করেছে কালাই থানা পুলিশ।
কালাই উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বালাইট গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের বাসায় অভিযান চালানো হয়। এই সময় তার গুদাম ঘর থেকে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে দেওয়া সরকারের ভিজিএফের ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
কালাই থানা অফিসার ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে ব্যবসায়ী আবুল কাশেমকে না পেয়ে তার স্ত্রী শান্তনা বেগমকে (৪০) আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
