শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৪:২৫
নকলা উপজেলার পাইস্কায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাহিদ (২৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নাহিদ শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে।
 
নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
 
এতে ওই মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও নকলা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দ্রুত সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/এএম