রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেপ্তার ৭১

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৬:১০
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
 
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 
এ সময় তাদের কাছ থেকে ৯২৫ পিস ইয়াবা, ২ কেজি ২৩২ গ্রাম ৩৩৮০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৬০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা, ২ বোতল ফেন্সিডিল, ২০ বোতল দেশি মদ ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
 
সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫১টি মামলা রুজু হয়েছে।
 
ইত্তেফাক/এমআই