সীতাকুণ্ডে ৩শ পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৬:১২
সীতাকুণ্ডে ৯০ হাজার টাকা মূল্যের ৩শ পিস ইয়াবাসহ পুলিশ ২ জনকে আটক করেছে। আজ দুপুর আড়াইটায় সোনাইছড়ি ইউনিয়নস্থ ঘোড়ামরা এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই মোঃ কামাল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনা মিয়া ড্রাইভারের বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী শাহী পরিহবণ (ঢাঃ মেট্রো ব-১৫-০০৬৭) বাস থামিয়ে তল্লাশী চালায়।
 
তল্লাশীকালে বাসের যাত্রী মোঃ আবুল হোসেন (৩৫) ও মোঃ আলী আজগরের (২৫) কাছ থেকে ৩শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা। আটক ব্যক্তি দুজন লক্ষীপুর জেলার লক্ষীপুর থানা এলাকার শামছুদ্দীনের পুত্র এবং জামাল উদ্দিনের পুত্র।
 
এ ব্যাপারে বার আউলিয়া হাই থানার অফিমার ইনচার্জ মোঃ আহসান হাবিব ঘটনা স্বীকার বলেন, আসামিদের মাদকদদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/নূহু