এতিম ছাত্রীদের পোশাক বিতরণ

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:১৪
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে এতিম ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণসহ পোশাক বিতরণ করা হয়েছে। 
 
মঙ্গলবার সকালে নতুন তেতুলিয়া জীবননগর এতিম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ২ জন এতিম ছাত্রীকে এসব উপকরণ দেওয়া হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রহমান, এতিম কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ওয়ালিউল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।
 
ইত্তেফাক/জেডএইচ