মতলবে ঝটিকা অভিযানে ২৪ শিক্ষার্থী আটক

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:১০
মতলবের পৌর এলাকায় অভিযান চালিয়ে সোমবার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ সূত্রে জানা যায়,  ঝটিকা অভিযান পরিচালনা করে ২৪ ছাত্রকে স্কুল ড্রেস পরা অবস্থায় সন্দেহজনকভাবে বাইরে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে থানায় নিয়ে আসা হয়।  
 
জানা গেছে, এসব ছাত্ররা বিভিন্ন মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ছে। থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। পরে সন্ধ্যায় ছাত্রদের প্রধান শিক্ষক ও অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। 
 
শিক্ষার্থীরা জানায়, তারা ভবিষ্যতে স্কুল ফাঁকি দিয়ে এ সমস্ত কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিজ্ঞা করেছে। 
 
ওসি একেএমএস ইকবাল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গিবাদে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না। 
 
ইত্তেফাক/জেডএইচ/