বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের আল-মদিনা সুপার মার্কেটে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ২টি দোকান ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।
গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মোঃ ফারুক হোসেন জানান, বিদ্যুৎ শর্টসার্কিটের কারণে বন্দরের আল মদিনা সুপার মার্কেটের রহমানিয়া গার্মেন্টসে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ মধ্যে রহমানিয়া গার্মেন্টস সম্পূর্ন ও পার্শ্ববর্তী জননী গার্মেন্টস আংশিক পুড়ে যায়।
এ ঘটনায় রহমানিয়া গার্মেন্টসের মালিক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনছুর আলী গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ইত্তেফাক/নূহু
