ইরাক ও সিরিয়ায় বর্তমানে মাত্র ৩০ হাজার আইএস সদস্য অবশিষ্ট আছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়।
রিপোর্টে বলা হয়, আইএস ও আল কায়েদা সংগঠনের অস্তিত্ব টেকাতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা মনে করেন, ইরাক এবং সিরিয়ার অধিকাংশ এলাকায় পরাজিত হওয়ার পর আইএসে অল্প কিছু সদস্য টিকে আছে। তবে টিকে থাকাদের মনোবল ও আদর্শ আগের জায়গায় নেই।
তবে আফগানিস্তান, লিবিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও পশ্চিম আফ্রিকায় এখনও আইএসের উল্লেখযোগ্য সদস্য রয়েছে।
আইএসের চাইতে ভাল সাংগঠনিক অবস্থা আল-কায়েদার। জাতিসংঘ বলছে, সোমালিয়া, ইয়েমেন, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাহেল অঞ্চলে এখনও শক্তিশালী অবস্থা রয়েছে সংগঠনটির।
IMG0
২০১৪ সালে ইরাকে আইএসের উত্থান ঘটে। সেসময় দেশটির তিন ভাগের এক ভাগ দখল করে নিয়েছিল আইএস। শক্তি বৃদ্ধির এক পর্যায়ে বাগদাদের উত্তরাঞ্চল থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত বিস্তৃত হয় আইএসের ‘খিলাফত’।
ইত্তেফাক/টিএস
