৩১ জন নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৪:৫৪
আগামি এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। 
 
২৭ আগস্ট থেকে এই ৩১ জনকে নিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেখান থেকেই বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড।
 
জানা গেছে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দলে আছেন
 
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
 
এছাড়া রয়েছেন, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।
 
দলে নতুন মুখ হিসেবে এসেছে শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ।
 
ইত্তেফাক/আরএ