দারিদ্র্য বিমোচন শেখ হাসিনার অবদান

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:০৩
সামাজিক খাদ্য নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দারিদ্র্য বিমোচন শেখ হাসিনার অবদান বলে উল্লেখ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি মনিরুল ইসলাম মনির। 
 
মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 
 
মনির বলেন, দারিদ্র্য বিমোচনে ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ভাতা, ছাত্রী উপবৃত্তি ও বিনামূল্যে বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
IMG0
তিনি আরো বলেন, প্রধান অতিথি বলেন, আমরা সরকারের প্রতিশ্রুতি রক্ষায় দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ যাতে সুষম বণ্টন হয় তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি। এক্ষেত্রে কোন প্রকার স্বজনপ্রীতি যাতে না দেখানো হয় সে ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি। সেই মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার সাহেব প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছেন। কোন দলের পরিচয়ে সেটা করা হয়নি। এটাই শেখ হাসিনার নির্দেশনা। 
 
গদখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, থানার নবাগত অফিসার ইনচার্জ গাজী কামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি।
 
ইত্তেফাক/জেডএইচ