বঙ্গবন্ধু এভিনিউতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যতম আসামি বিএনপি নেতা সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক পেশ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশের ১০৯তম দিন। বাবরের পক্ষে গতকাল পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক পেশ করেছেন তার আইনজীবী নজরুল ইসলাম। এর মাধ্যমে আসামি পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হবে। আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একুশে আগস্টের ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় একই সঙ্গে বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ৪৪ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভুঁইয়া, মোশররফ হোসেন কাজল, আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট ফারহানা রেজা, আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসিকিউশনের সদস্য অ্যাডভোকেট আমিনুর রহমান বলেন, আসামিপক্ষ এ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল আজিজ সরকার (পিডব্লিও-৮২) ও রেজাউর হাসানের (পিডব্লিও-৯১) সাক্ষ্য থেকে যুক্তিতর্ক পেশ করেন। রাষ্ট্রপক্ষকে তাদের যুক্তিতর্ক সুনির্দিষ্ট করে উপস্থাপনে তাগিদ দেন আদালত।
উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে চলা এ মামলার বিচার শেষ হওয়ার পথে। ৪৯ আসামির মধ্যে এরই মধ্যে ৪৪ জনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষও। এ মামলার ৫২ আসামির মধ্যে তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অন্য মামলায়
