কিশোরগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৮:২৯
নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের ডুবে তফেল মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রণচণ্ডি ইউনিয়নের উত্তর বাফলা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, রণচণ্ডি ইউনিয়নের উত্তর রাফলা গ্রামের  মৃত শের মামুদের ছেলে  তফেল মিয়া মঙ্গলবার দুপুর ১২টা দিকে জমিতে কৃষির কাজ শেষে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।  পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর রাত আটটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। 
 
রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান জানান, তফেল মিয়া আমার ফুপাতো বোনের স্বামী। কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি