অভিনেত্রী নওশাবা ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৮:৫৮
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আটক অভিনেত্রী কাজী নওশাবাকে গত সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন। নওশাবার ডায়রিয়া ও স্পাইনাল কর্ডে সমস্যা রয়েছে বলে ঢামেক সূত্রে জানা গেছে। নওশাবার আইনজীবী আসামির জামিন চেয়ে আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিন আবেদন না মঞ্জুর করে নওশাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
হাসপাতালের একটি সূত্র জানায়, নওশাবার পরিবারের কয়েক জন সদস্য গতকাল তার সাথে দেখা করেছেন। এক চিকিৎসক জানান, মঙ্গলবার সিনিয়র চিকিৎসকরা নওশাবার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এ সময় তারা এক্সরে, ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেন।
 
পুলিশ ও ঢামেক সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার দুপুরের পর কাজী নওশাবাকে আদালত প্রাঙ্গণে হাজির করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ