গফরগাঁওয়ে গনপিটুনীতে ডাকাত নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১০:৫০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গনপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম সুজন (৪১)। সে পার্শ্ববর্তী আঠারদানা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
 
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে একদল ডাকাত উপজেলার দৌলতপুর গ্রামের নাজমুলের বাড়িতে ডাকাতি শেষে পাশের সিরাজ মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে ডাকাত দলকে তাড়া করে।
 
এ সময় অন্যরা পালিয়ে গেলেও সুজন ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসী। এরপর দৌলতপুর রেজ্জাক ভেন্ডারের বাড়ির মোড়ে গনপিটুনীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সুজন ডাকাতের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতি করা মালামালও উদ্ধার করে।
 
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
ইত্তেফাক/কেআই