মাগুরায় পালিত হচ্ছে জাতীয় শোক

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১১:০৭
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ বুধবার নানান কর্মসূচী পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে শোকর্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
 
এরপর নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার, মাগুরা -১ আসনের সংসদ সদস্য  মেজর জেনারেল (অব:) এটি এম অব্দুল ওয়াহহাব, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মো. রেজোয়ান, জেলা পরিষদ চেয়াম্যান পংকজ কুমার কুণ্ডুসহ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন  রাজনৈতিক দল ,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
এছাড়া আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, রচনা প্রতিযোগীতা, বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জজ আদালতের আইনসহায়তা চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
 

ইত্তেফাক/এএম