নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১১:৫৭
 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
 
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জিলা স্কুল মাঠ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডি স্কুলে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি।
 
পরে সেখানে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ