ডোমারে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:০৯
নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী। বুধবার দিবসটির কর্মসূচিগুলোর আয়োজন করে উপজেলা প্রশাসন।
 
সকাল ১০টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাধারণ মানুষের একটি শোক র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, সুপ্রিম কোর্টের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এড. মনোয়ার হোসেন, অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী ব্যাপারী, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. ময়নুল হক মনু, উপজেলা যুব লীগ সম্পাদক আমিনুর রহমান রিমুন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, কৃষি কর্মকর্তা জাফর ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কর বিতরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম