মেহেরপুরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:০৯
শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 
 
বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। 
 
র‌্যালিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক এ্যাড মিয়াজান আলী, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, পল্লব ভট্রাচার্য, শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম প্রমুখ। 
 
র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সেখানে দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/ইউবি