নকলায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:২২
নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সহিত স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র্যালি, আলোচনাসভা, দোয়া মিলাদ মাহফিল ও প্রামান্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা করে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে ১৫ আগস্ট বুধবার সকালে এক শোক র্যালি নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
 
এ র্যালিতে, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলী, বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সোনালী ব্যাংক কর্মকর্তা/কর্মচারী, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসাসহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া সদরের বাইরেও দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
 

ইত্তেফাক/এএম