পঞ্চগড়ে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:৪৯
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনের শুরুতে কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
সকাল ৯টায় শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 
 
র‌্যালি শেষে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের  জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহামেদ প্রমুখ বক্তৃতা করেন। 
 
ইত্তেফাক/ইউবি