কমলনগরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৩:১০
কমলনগরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে।
 
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন বের করা হয় শোক র্যালি। র্যালিটি উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়েজন করা হয়। এছাড়া জাতির জনক ও তার নিহত পরিবার বর্গের বিদেহী আত্মার শান্তি কামনা করে উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা এবং মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়েজন করা হয়।
 
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াছিন, কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার নূরুল আমিন, কমলনগর উপজেলা কমান্ড কাউন্সিলোর সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার (রামগতি-কমলনগর) আবুতাহের, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, মুক্তিযোদ্ধা সাংবাদিকও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। এ ছাড়া উপজেলা আ.লীগ যুবলীগ ছাত্রলীগ ও হাজিরহাট উপকূল সরকারি কলেজ কমলনগর সোনালী ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। দুপুরে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজের আয়োজন করে।
 

ইত্তেফাক/এএম