কালাইয়ে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৩:৩৫
জয়পুরহাটের কালাইয়ে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 
 
এই উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলার আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
 
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‌্যালি বের হয়ে কালাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি-বেসরকারি কমকর্তা কর্মচারী, মুক্তি যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। 
 
উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কালাই পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল এর সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, রেজাউল করিম, কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ রায়, উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো.ওয়াজেদ আলী দাদা, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া  প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি