নেত্রকোনায় জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৩:৪৩
জাতীয়  শোক দিবস উপলক্ষে বুধবার নেত্রকোনা শহরের মুক্তমঞ্চে যুবও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন। 
 
পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. রফিকউল্লাহ খান, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, সাবেক এমপি আশরাফ আলী খানের নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌরসভা ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, জেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। 
 
এ ছাড়া দিবসটি উপলক্ষে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি