নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৫:২৭
শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
দিবসটি উপলক্ষে সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুলে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। প্রথমে জেলা প্রশাসন মিজানুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন মুমিনুল হকসহ জেলার বিভিন্ন কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর সভা, সড়ক ও জনপথ বিভাগ, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
 
এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপির নেতৃত্বে শোক র‌্যালি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একিউএম ওয়াহেদুজ্জামান খান বাদশা, কাজী রেজাউল ইসলাম, নির্মল কৃষ্ণ সাহা, শাহিন মনোয়ারা হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ইদুল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, স.ম জাবেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদাদ খান পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ উপস্থিত ছিলেন। এতে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ,  শ্রমিকলীগ,  যুব মহিলালীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ সকল স্তরের কয়েক হাজার নেতা-কর্মী র‌্যালিতে উপস্থিত ছিলেন।
IMG0
অপর দিকে জাতীয় শোক দিবসে সাংবাদিক ইউনিয়ন নওগাঁর উদ্যোগে মুক্তির মোড় ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ইউনিয়নের আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাদাকাতুল বারী জয়, ভারপ্রাপ্ত সদস্য সচিব তন্ময় ভৌমিক, যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম, রিফায়েত হোসেন সবুজ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদ। এ ছাড়াও ফরমান আলী, সারোয়ার জাহান রাজু, রুবেল হোসেন, সাইফুল ওয়াদুদসহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ