নরসিংদীর রায়পুরা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী। বুধবার দিবসটির কর্মসূচিগুলোর আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকাল ১০টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষের একটি শোক র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের হয়ে সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা প্রমূখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শোক র্যালি, আলোচনা সভা ও স্থানীয় দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু
