জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৫:৫৮
যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে। পরে র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আহসান ইসলাম টিটু, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. খোরশেদ আলম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য তারেক শামস্ খান হিমু প্রমুখ। 
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ