রাজধানীতে বর্ণাঢ্য ঈদ মেলা

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:০৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন স্থানেও বসেছে ঈদ মেলা। এরই অংশ হিসেবে রাজধানীর গুলশান দুইয়ের সিক্স সিজন হোটেলে ঈদ মেলার আয়োজন করা হয়েছে। বিএস উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য এ ঈদ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা উদ্বোধন করবেন অধ্যাপক মমতাজ বেগম। চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা।
 
মেলা চলবে ১৬-১৭ আগস্ট পর্যন্ত। দুই দিনব্যাপী এ মেলার মূল আকর্ষণ দেশীয় পোশাক, পাকিস্তানি পোশাক, ভারতীয় বুটিক, জুয়েলারি, মেয়েদের ব্যাগসহ রকমারি সামগ্রী। মেলায় প্রবেশ করা যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। 
 
মেলা প্রসঙ্গে স্টেপওয়ান গ্রুপের ডিএমডি এবং বিএস উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নাজমা মাসুদ বলেন, আমরা এই অর্গানাইজেশনের মাধ্যমে নারী উদ্যক্তা তৈরি করি। বিভিন্ন উৎসবে মেলার আয়োজন করি। আর এই মেলাগুলোতে তাদের মেধা, সৃজনশীলতার প্রকাশ সবাই দেখতে পায়।
 
ইত্তেফাক/নূহু