সুন্দরগঞ্জে শোক র‌্যালি থেকে জামায়াত নেতা আটক

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:১৩
উপজেলা জামায়াতের অর্থ যোগানদাতা ও ভুয়ারঘাট সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কাজী সাখাওয়াতকে পুলিশ আটক করে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের র‌্যালি থেকে তাকে আটক করা হয়।
 
জানা গেছে, বুধবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও শোক র‌্যালীর আয়োজন করে। উক্ত শোক র‌্যালিটি বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে পৌঁছামাত্রই  জামায়াতের অর্থ যোগান দাতা ও নাশকতার একাধিক মামলার আসামি মাওলানা কাজী সাখাওয়াত হোসেন র‌্যালিতে যোগ দিতে আসে। তখন থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
 
এ নিয়ে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানের সঙ্গে কথা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কাজী সাখাওয়াতের বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু