শোক দিবসে সাঁথিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:১৮
পাবনার সাঁথিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টেনিস মাঠে গিয়ে আলোচনা সভার মিলিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিয়া আশিস বীন হাসান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আলী খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
 
এছাড়া এদিন দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন।
 
ইত্তেফাক/বিএএফ