শোক দিবস উপলক্ষে রাউজানে সুবিধাবঞ্চিতদের মাঝে চাল বিতরণ

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:৩৫
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপজেলার ১৪টি ইউনিয়ন ও এক পৌরসভারসহ ১৫টি স্থানে লক্ষাধিক মানুষের কাঙ্গালি ভোজ, ১৫টি স্থানে ১০০০ জন করে ১৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ, ১০০ জন ক্যান্সার ও কিডনি রোগীকে দশ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা, রক্তদান, কোরআন খানি ও আলোচনা সভা।
 
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বুধবার সকাল ৮ থেকে শুরু করে উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পাহাড়তলি, কদলপুর, রাউজান, পৌরসভাসহ একে একে ১৫টি সভাস্থলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
 
ইত্তেফাক/বিএএফ