১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
আজ বুধবার বেলা ১১টার দিকে সংগঠনের সভাপতি কে এম শহীদুল হক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ রানার নেতৃত্বে সংগঠনের সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
IMG0
ডিএসইসির পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে জামান সৈয়দী, কার্যনির্বাহী সদস্য আবু কাউছার খোকন, নাসিমা আক্তার সোমা, শামসুল আলম সেতু, ইসমত জেরিন, আমিনুল রানা। এ সময় সাবেক নেতারাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
