ঝিনাইগাতীতে শ্রদ্ধা সহকারে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:৫৬
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ঝিনাইগাতীতে শ্রদ্ধা সহকারে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধাভরে দিনটি পালন করা হয়েছে। ১৫ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে এক শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে অংশ নেন আওয়ামী লীগ, থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
 
র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে বাংলার শ্রেষ্ঠ নায়ক   বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বীর মুক্তিযুদ্ধা  শামছুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার খান শাওন প্রমূখ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, উপজেলা যুবলীগের আহবায়ক, যুগ্ন আহবায়কের নেতৃত্বে ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফাকরাবাদ বঙ্গবন্ধু ক্লাব, গান্ধিগাঁও ক্লাব পৃথক কর্মসূচি পালন করে।
 
ইত্তেফাক/নূহু